Monday, April 26, 2021

"হঠাৎ করে আতিকের ধোকা "

 হঠাৎ করে আতিকে


র ধোকা 


দুপুর বেলা খাওয়া করে ঘুমাবো এমন সময় হঠাৎ করেই ফোনটা বেজে উঠে আতিক বাবুর ফোন। ঘুম ভাঙা চোখে ফোনটা রিসিভ করলাম, তারপর আতিক বাবু বলে উঠল ভাই কেমন আছেন?

আমি বললাম, হ্যা ভাই ভালো। তুমি কেমন আছো?

তখন সেও মৃদু স্বরে বলে উঠল হ্যাঁ ভাই আমিও বেশ ভালোই আছি। তারপর সে অনুনয়ের সহিত বলল, ভাই বিকেল বেলা দেখা করতে পারবেন?

আমি বললাম,  কেন?

সে বলল এমনিতেই দেখা করব। তখন আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। এবার আসার পালা, ঠিক বিকেল ৪ঃ২০ মিনিটে আতিক কে ফোন দিলাম। আতিক তুমি কোথায়?

সে বলল এইতো বের হচ্ছি।

আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো তাহলে। তারপর আমি আবারও বললাম যে আতিক আমি কোথায় আসবো?

তখন আতিক বলল যে, বাংলা হাই স্কুলে আসে নামবেন।  তখন আমি একটু চিন্তিত হয়ে বললাম যে, এতগুলো জায়গা থাকতে বাংলা হাইস্কুলে কেন?  

তখন আতিক রসিকতা করে বলল আরে ভাই আগে আসেন তো। তার পর কথা হবে।।

অবশেষে চলে আসলাম, তারপরে সে যা দেখলাম সে তো এক অবাক করার মতো ঘটনা। এসে যা দেখতে পেলাম তা হচ্ছে এক মজার অনুষ্ঠান যার নাম হচ্ছে সাপ্তাহিক সাহিত্য আসর। অনুষ্ঠানটি যদিও প্রথমত ভালো লাগতেছিল কিন্তু থাকতে থাকতেই ক্লান্তি এসে পড়ে........




গল্পটি লেখা আর শেষ হলো না।।।।।।

Monday, April 12, 2021

অবহেলিত জিবনে পরিবেশের প্রভাব

 

এই সৃষ্টি জগতে আল্লাহ তা'আলা মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এরই মধ্যে রয়েছি ধনী-গরীব বিভিন্ন ধরনের মানুষ। আর এর ঐ কারণে সমাজে কেউ দাম পায়, আবার কেউ পায়। তারা কেন মূল্য পায় না?

তারা কি মানুষ নয়?

তারাও মানুষ।

হতে পারে তাদের যোগ্যতা কম অথবা তারা দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিল। তারাও মানুষ তাদের অধিকার আছে স্বাধীনভাবে চলাফেরা করার, সমাজে  দুটি কথা বলার। তাদের কথায় সমাজ কেন মূল্য দেয় না?

তাদেরও তো অধিকার আছে সমাজের স্বাধীনভাবেই বেঁচে থাকার। তাহলে কেন তারা সমাজে অবহেলিত?

যদি আবার এতিমদের কথা বলি, তারা অসহায় তাদের উপর চোখ তুলে তাকানোর মত লোক সমাজে অনেক কম। অনেক সময় এমন হয়ে যায় যে তাদের মুখে দু'বেলা অন্ন তুলে দেওয়ার মতো লোক থাকে না। সবাই তাদের অবহেলা করে। উন্নত সমাজে তারা মূল্য পায় না। তারা পায় না আদর স্নেহ। তারা অনেক কষ্টের জীবন পরিচালনা করে। তাদের থাকেনা আবেদন শোনার মত মানুষ। আর এর কারণে তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। তারা পারেনা সমাজের সুবিধা ভোগ করতে। সমাজের পায়না ভালো স্থান। সবাই তাদের অবহেলা করে। তারা পারেনা উন্নত সমাজ এ দাড়াতে। পারে না নিজের মতামত প্রকাশ করতে। পৃথিবীতে তারা কি শুধু অবহেলার পাত্র?


তাদেরকে অধিকার নেই উন্নত পরিবেশে থাকার?

 তারাও তো মানুষ।

তাদের মা-বাবা না থাকার কারণে তারা এত অবহেলিত?

মনে রেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন এতিম। 

মিথ্যা আবেদন

  video link:  https://youtu.be/9f3_sUIA8V8 দিনটি ছিলো শুক্রবার এবং ৪-৬-২২ ইং। রাতে ইশার নামাজ পরে আসে বসেছি এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোন টা...