এই সৃষ্টি জগতে আল্লাহ তা'আলা মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এরই মধ্যে রয়েছি ধনী-গরীব বিভিন্ন ধরনের মানুষ। আর এর ঐ কারণে সমাজে কেউ দাম পায়, আবার কেউ পায়। তারা কেন মূল্য পায় না?
তারা কি মানুষ নয়?
তারাও মানুষ।
হতে পারে তাদের যোগ্যতা কম অথবা তারা দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিল। তারাও মানুষ তাদের অধিকার আছে স্বাধীনভাবে চলাফেরা করার, সমাজে দুটি কথা বলার। তাদের কথায় সমাজ কেন মূল্য দেয় না?
তাদেরও তো অধিকার আছে সমাজের স্বাধীনভাবেই বেঁচে থাকার। তাহলে কেন তারা সমাজে অবহেলিত?
যদি আবার এতিমদের কথা বলি, তারা অসহায় তাদের উপর চোখ তুলে তাকানোর মত লোক সমাজে অনেক কম। অনেক সময় এমন হয়ে যায় যে তাদের মুখে দু'বেলা অন্ন তুলে দেওয়ার মতো লোক থাকে না। সবাই তাদের অবহেলা করে। উন্নত সমাজে তারা মূল্য পায় না। তারা পায় না আদর স্নেহ। তারা অনেক কষ্টের জীবন পরিচালনা করে। তাদের থাকেনা আবেদন শোনার মত মানুষ। আর এর কারণে তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। তারা পারেনা সমাজের সুবিধা ভোগ করতে। সমাজের পায়না ভালো স্থান। সবাই তাদের অবহেলা করে। তারা পারেনা উন্নত সমাজ এ দাড়াতে। পারে না নিজের মতামত প্রকাশ করতে। পৃথিবীতে তারা কি শুধু অবহেলার পাত্র?
তাদেরকে অধিকার নেই উন্নত পরিবেশে থাকার?
তারাও তো মানুষ।
তাদের মা-বাবা না থাকার কারণে তারা এত অবহেলিত?
মনে রেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন এতিম।

No comments:
Post a Comment